Terms of service
Buisness policy:
*শর্তাবলী (Terms & Conditions)*
glowfebd.com-এ আপনাকে স্বাগতম। এখানে “আমরা”, “আমাদের”, “Glowfe” অথবা “glowfebd” বলতে glowfebd.com-কে বোঝানো হয়েছে। এই ওয়েবসাইট ব্যবহার করার আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন।
এই সাইট ব্যবহার করার মাধ্যমে আপনি স্বীকার করছেন যে, আপনি এই শর্তাবলীতে সম্মত এবং তা মেনে চলতে বাধ্য থাকবেন (যাকে “ইউজার এগ্রিমেন্ট” বলা হয়েছে)। আপনার সাইট ব্যবহারের মুহূর্ত থেকেই এই ইউজার এগ্রিমেন্ট কার্যকর বলে গণ্য হবে।
আপনি যদি এই শর্তাবলীতে সম্মত না হন, তাহলে অনুগ্রহ করে এই ওয়েবসাইটে প্রবেশ, রেজিস্ট্রেশন অথবা ব্যবহার করবেন না।
এই ওয়েবসাইটটি Glowfe কর্তৃক মালিকানাধীন ও পরিচালিত।
Glowfe যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই শর্তাবলীর কোনো অংশ পরিবর্তন, সংশোধন, সংযোজন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। শর্তাবলীতে কোনো পরিবর্তন ওয়েবসাইটে প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হবে এবং আলাদা কোনো নোটিশ প্রদান করা হবে না।
শর্তাবলীর হালনাগাদ জানতে নিয়মিত এই পেজটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। শর্তাবলীর পরিবর্তনের পরেও আপনি যদি সাইট ব্যবহার চালিয়ে যান, তাহলে সেটি পরিবর্তিত শর্তাবলীতে আপনার সম্মতির প্রমাণ হিসেবে গণ্য হবে।
*ব্যবহারকারীর দায়বদ্ধতা*
এই ওয়েবসাইট ব্যবহার করার সময় আপনি নিশ্চিত করবেন যে—
* আপনি কোনো বেআইনি, ক্ষতিকর বা অনৈতিক কার্যক্রমে যুক্ত হবেন না
* ওয়েবসাইটের কোনো অংশ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন না
🔁 *রিফান্ড, রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি*
আমরা Closed Box Delivery Policy অনুসরণ করি, যার মাধ্যমে পণ্যের আসলত্ব ও গ্রাহকের ব্যক্তিগত গোপনীয়তা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়।
✅ রিটার্ন / এক্সচেঞ্জ প্রযোজ্য হবে যদি—
রাইডারের উপস্থিতিতে পণ্য বাহির থেকে যাচাই করার সময়
ভুল, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ পণ্য পাওয়া যায়।
প্যাকেজ খোলার সময় কোনো সমস্যা ধরা পড়লে
আনবক্সিং ভিডিও ও স্পষ্ট ছবি সহ ২৪ ঘন্টা থেকে সর্বোচ্চ ৩ দিনের মধ্যে আমাদের কাস্টমার সার্ভিসে জানাতে হবে।
পরিস্থিতি যাচাই করে ব্যবস্থাপনার সিদ্ধান্ত অনুযায়ী পণ্য প্রতিস্থাপন বা পেমেন্ট সমন্বয় করা হবে।
❌ রিটার্ন / রিফান্ড প্রযোজ্য হবে না যদি—
পণ্যের সীল ভাঙা, ব্যবহৃত বা স্যোয়াচড করা হয়।
পণ্য তরল বা অর্ধতরল হয়।
গন্ধ, রং, টেক্সচার বা ডিজাইন পছন্দ না হওয়ার কারণে।
পণ্য ভুলভাবে ব্যবহার করা হয় বা আংশিক ব্যবহৃত থাকে।
🔄 ভুল পণ্য অর্ডার করলে—
সীল অক্ষত থাকলে এক্সচেঞ্জের সুযোগ থাকতে পারে।
এক্ষেত্রে রিটার্ন ও রিসিপিং কুরিয়ার খরচ গ্রাহক বহন করবেন
(ব্যবস্থাপনার সিদ্ধান্ত সাপেক্ষে)।
ℹ️ গুরুত্বপূর্ণ তথ্য
রিটার্নের সময় অবশ্যই মূল ইনভয়েস ও অক্ষত প্যাকেজিং থাকতে হবে।
কুরিয়ারে থাকা অবস্থায় অর্ডার বাতিলযোগ্য নয়। পণ্য গ্রহণ না করলে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।
অর্ডার তারিখ থেকে ১০ কার্যদিবসের মধ্যে ডেলিভারি না হলে
ডেলিভারি চার্জ রিফান্ডযোগ্য (শর্ত প্রযোজ্য)।
🚚 রিটার্ন প্রসেস
ঢাকা শহরের মধ্যে: ফ্রি পিক-আপ সুবিধা রয়েছে (*শর্ত প্রযোজ্য)।
ঢাকার বাইরে: কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠাতে হবে।
রিটার্ন বৈধ প্রমাণিত হলে কুরিয়ার খরচ আমরা বহন করবো।
