Refund policy
সারা বাংলাদেশে আমরা ৪৮-৭২ ঘন্টার মধ্যে হোম ডেলিভারী দিচ্ছি এবং সমস্যা অনুযায়ী তাৎক্ষনিক প্রোডাক্ট রিটার্ন নিচ্ছি। প্রোডাক্ট রিটার্নে কোনো ডেমারেজ চার্জ আমরা নিচ্ছি না। তবে দয়া করে রিটার্ন এবং প্রতিস্থাপন ব্যবস্থা করবো যদি নিম্নলিখিত শর্তগুলো পূরণ হয়:
-
পণ্যটি অবশ্যই রাইডার এর সামনে চেক করে নিতে হবে যে আপনি সঠিক পণ্যটি পেয়েছেন কিনা।
-
যদি আপনি প্যাকেজটি খোলার সময় প্যাকেজটি ছেড়া বা ত্রুটি দেখেন, তাহলে দ্রুত আমাদের কাস্টমার রিলেশনশিপ ডিপার্টমেন্টে অবশ্যই ছবি এবং আনবক্সিং ভিডিও সহ অভিযোগ জানান।
-
কাস্টমার রিলেশনশিপ ডিপার্টমেন্ট ব্যবস্থাপনার সাথে আলোচনা করে পণ্য প্রতিস্থাপন অথবা পেমেন্ট সমন্বয় করবে। আপনার কাছে পণ্য পাওয়ার ২ দিনের মধ্যে অভিযোগ জানানো আবশ্যক।
-
যদি সীল ভাঙা থাকে, পণ্যটি ব্যবহৃত, স্যোয়াচড অথবা তরল/অর্ধতরল পণ্য হয়ে থাকে, তবে রিটার্ন বা রিফান্ডযোগ্য হবে না। পণ্য কেনার পর, আপনি যদি মনের মতো না হন বা পণ্যের গন্ধ, টেক্সচার, রং বা ডিজাইন পছন্দ না করেন, প্যাঁচ টেস্ট না করেই পণ্যটি অর্ধেক ব্যবহার বা কেটে ফেলা হলে তবে তা ফেরত বা এক্সচেঞ্জ করা যাবে না।
-
যদি আপনি ভুল পণ্য অর্ডার করে থাকেন, তবে এক্সচেঞ্জ করা যেতে পারে, সেক্ষেত্রে পণ্যটি অবশ্যই সীল/ইনটেক থাকতে হবে, তবে আপনি রিটার্ন এবং রিসিপিং খরচ বহন করবেন।
-
পণ্যটি ফেরত দিতে হলে মূল ইনভয়েস, প্যাকেজিং এবং যেকোনো অবিকৃত পণ্য প্যাকেজিং (যদি প্রযোজ্য হয়) সহ পণ্যটি ফেরত দিতে হবে।
-
পণ্যটি অর্ডার করার পর কুরিয়ারে থাকা অবস্থাই ক্যানসেল গ্রহন যোগ্য নয়, যদি আর্থিক সমস্যা থাকে বা নিতান্তই পণ্যটি নিতে না চান তাহলে রাইডারকে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে পণ্য ফেরত দিতে পারবেন।
-
পারসেল ডেলিভারি এর ক্ষেত্রে অর্ডার কৃত তারিখ হতে ১০ কার্য দিবসের মধ্যে ডেলিভারি দিতে সক্ষম না হলে, ক্রেতার দেওয়া ডেলিভারি চার্জ রিফান্ড করা হবে। যদি বিক্রেতা ক্রেতা হতে আরও সময় চেয়ে থাকে এবং ক্রেতা বিক্রেতাকে সময় প্রদান করলে রিফান্ড আবশ্যক না।
পণ্য গ্রহণ করার পর কীভাবে আপনার পণ্য ফেরত দিবেন এবং খরচ?
আমাদের কাস্টমার সার্ভিস আপনার ঠিকানা থেকে ফ্রি পিক-আপ ব্যবস্থা করবে (*শর্ত প্রযোজ্য)। যদি আপনি ঢাকার বাহিরে বাস করেন, তবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার পণ্য ফেরত পাঠাতে হবে। যদি আপনার রিটার্ন বৈধ হয়, তবে আমরা কুরিয়ার খরচ বহন করবো। যদি আপনার দাবি অগ্রহণযোগ্য হয়, তবে আপনাকে পণ্যটি রাখার জন্য এবং রিটার্ন ও শিপিং খরচ বহন করতে হবে।

